01320507383 ahmmadali2k26@gmail.com

নমুনা আবেদনপত্র ভিউয়ার

নিচের খসড়া আবেদনপত্রের থার্ড ব্র্যাকেট `[ ]` চিহ্নিত অংশগুলো এডিট করে আপনার প্রয়োজনীয় তথ্য লিখে নিন এবং নিচে পিডিএফ হিসেবে সংরক্ষণ করুন

ফিরে যান
তারিখ: [আজকের তারিখ দিন] খ্রি.
বরাবর, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) [উপজেলার নাম], [জেলার নাম]।
বিষয়: ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/সদস্যের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের লিখিত অভিযোগ।
জনাব, যথাবিহিত সম্মান প্রদর্শন পূর্বক বিনীত নিবেদন এই যে, আমি [আপনার নাম], পিতা: [পিতার নাম], গ্রাম: [গ্রামের নাম], ওয়ার্ড নং: [ওয়ার্ড নং], ০৪ জয়শ্রী ইউনিয়ন পরিষদের একজন স্থায়ী বাসিন্দা। অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, আমাদের জয়শ্রী ইউনিয়ন পরিষদের অভিযুক্ত [চেয়ারম্যান/সদস্যের নাম ও পদবি]-এর বিরুদ্ধে নিম্নবর্ণিত দুর্নীতি, অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের তথ্য ও প্রমাণ আপনার সদয় বিবেচনার জন্য পেশ করছি: ১. [অনিয়মের বিস্তারিত বর্ণনা দিন, যেমন: কাবিখা বা ভিজিডি চাল বিতরণে অনিয়ম / রাস্তা মেরামতে অর্থ আত্মসাৎ ইত্যাদি] ২. [ঘটনার তারিখ, সময় ও স্থান স্পষ্টভাবে উল্লেখ করুন] ৩. [এর ফলে সাধারণ জনগণের ভোগান্তির কথা সংক্ষেপে লিখুন] এই লিখিত অভিযোগের সাথে ঘটনার সত্যতা প্রমাণের জন্য প্রয়োজনীয় ছবি, অডিও/ভিডিও রেকর্ড এবং ঘটনার সাক্ষীদের নাম ও স্বাক্ষর (সংযুক্তিসমূহ) নিমে উল্লেখ ও সংযুক্ত করা হলো। অতএব বিনীত প্রার্থনা এই যে, উপরোক্ত অনিয়ম ও দুর্নীতির বিষয়টি বিবেচনা করে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে তদন্তপূর্বক আইনানুগ ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণে আপনার মর্জি হয়। বিনীত নিবেদক, নাম: [আপনার নাম] স্বাক্ষর: .......................... গ্রাম: [গ্রামের নাম] মোবাইল নম্বর: [আপনার সচল মোবাইল নম্বর] সংযুক্তিসমূহ: ১. ঘটনার ছবি ও ভিডিও লিংক/রেকর্ড ২. উপস্থিত সাক্ষীগণের স্বাক্ষর তালিকা ৩. আনুষঙ্গিক নথিপত্র

চিঠির যেকোনো টেক্সটের ওপর ক্লিক করে তা সরাসরি ব্রাউজারেই এডিট বা পরিবর্তন করতে পারেন।